বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং বিপর্যয় অব্যাহত
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:২২
ওয়েস্ট ইন্ডিজ সফরে কূল খুঁজে পাচ্ছে না বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতকি হাই পারফরমেন্স দলের বিপক্ষে রীতিমতো নাস্তানাবুদ বাংলাদেশের যুবারা। চার দিনের প্রথম ম্যাচে ৩৫১ রানের বড় ব্যবধানে হার। দ্বিতীয় ম্যাচেও একই পরিণতির পথে। লংগার ভার্সনের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ৩৫৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স টিম।
জবাবে ব্যাট করতে নেমে ২১৯ রান তুলতেই গুটিয়ে যায় অতিথিরা। ১৩৫ রান এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষ বিকালে কোন উইকেট না হারিয়ে ২৪ রান সংগ্রহ করেছে ওয়েস্ট ইন্ডিজ হাই পারফরমেন্স দল। বাংলাদেশ দলের উচিত হবে স্বাগতিকদেরকে দ্রুত গুটিয়ে দেয়া। এর ব্যতিক্রম হলে রানের পাহাড়ের নিচে চাপা পড়বে বাংলাদেশ।