বরিশাল-৫ উপ-নির্বাচন ১২ জুনের পরিবর্তে ১৫ জুন

বরিশাল-৫ (সদর) আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ ১২ জুনের পরিবর্তে ১৫ জুন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ৪ মে বরিশাল-৫ আসনের ভোটগ্রহণের তারিখ ১২ জুন নির্ধারণ করে তফসিল ঘোষণা করে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১১ মে যাছাই-বাছাই ১৪ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ২১ মে। কিন্তু আগামী ১২ জুন দাখিল ও ফাজিল পরীক্ষা থাকায় ভোটগ্রহণের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানান ইসির দায়িত্বশীল কর্মকর্তা। গত ৯ এপ্রিল এ আসনের সংসদ সদস্য ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন হিরণের মৃত্যুতে আসনটি শূন্য হয়।