ওসমানী মেডিক্যালের ৪র্থ বর্ষের ছাত্র দুর্বৃত্তদের হাতে খুন
প্রকাশ : ০৪ জুন ২০১৪, ২২:৫৪
সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের এমবিবিএস ৪র্থ বর্ষের ছাত্র ও ছাত্রদল কর্মী তাওহীদুল ইসলাম দুর্বৃত্তদের হামলায় খুন হয়েছেন। তিনি ওসমানী মেডিক্যাল কলেজের আবু সিনা ছাত্রাবাসে থেকে পড়ালেখা করতেন। গতকাল বুধবার রাত পৌনে ৯ টায় ওসমানী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেন। খুনের এঘটনায় ঘটনায় বিএনপি ছাত্রলীগকে দায়ী করেছে ।
গতকাল সন্ধ্যায় আবু সিনা ছাত্রাবাসের ভেতর তাওহীদুল ইসলামের উপর একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা কুপিয়ে তাকে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। রাত সাড়ে ৮টায় ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মোর্শেদ আহমদ চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।
তাওহীদ আহতের খবর পেয়ে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান মহানগর বিএনপির
সাবেক আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী। তিনি বলেন, আবু সিনা ছাত্রবাসে ছাত্রদল কর্মীদের রুমে নিয়ে ছাত্রলীগ ক্যাডাররা মারধর করে। বিষয়টি ৬ মাস আগে ওসমানী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।