সে কেবলই হাসে
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ১৯:২০
হাসি আর কান্না নয় বিবিক্ত
জীবনের সাথে জীবনের যে আড়ষ্টতা।
হিংসা বিদ্বেষ আর হানাহানি
জীবনেরই যেন গ্লানি।
তোমার সাথে পরিচয়
শত বঞ্চনা, লাঞ্ছনা আর গঞ্জনার মাঝে—
শত শত বছর পরে
তুমি থাকবে কোন বা ঘরে!
বর্তমানের মধুর স্মৃতির পাতায়
তুমি এঁকে যাও ছবি মসৃণ আলপনায়।
নদীর স্রোতের অবিরাম চলা
তোমার আমার বিরহ ব্যথা।
বিপন্ন বিধ্বস্ত অন্তরীক্ষে
তুমি থাকবে বেদনাবিদুর রাতে?
পাইনি কোনো উত্তর কোনো বাক্য বিনিময়ে
রহস্যময় ঠোঁটে রহস্যের ঢেউ তুলে
সে কেবলই হাসে!