রক্তচিহ্ন
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ১৯:২১
বিষাদের ছায়া থেমে থাকে ঘাসে
ভাঙা ঘুঙুরের নাচে বাঁধা চৈত্রসংক্রান্তি
এখন বৈশাখ ভিড় করে গাছেদের মাথার ওপর;
তোমার সাজঘরে পন্ডস-এর শুভ্রতায় শ্বাস নিচ্ছে
ঘুমের দুপুর।
বাইরে কাটা তরমুজের ফালিতে জীবনের সমান
চুমুক—বিষবৃক্ষের নিচে দেখো মনোবিকলন।
চাতুরি-ছলে ছিনতাই হয় শ্রমের মূল্য
পাঠশালায় পড়া নীতিকথা!
ঘেমে ওঠে সকল নির্মাণ শ্রমিক
আমি তুমি ও সে—
৩০ শে চৈত্রে মিলে যায় হিসাবের খাতা
এরপর ছবির ফ্রেমে বন্দি হলো গুম হওয়া রক্তচিহ্ন