তথ্য বিচিত্রা

মানব মস্তিষ্ক

 মানুষের মস্তিষ্কে যদি ৫ থেকে ১০ মিনিট অক্সিজেনের সরবরাহ না থাকে তাহলে তা চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।  গড়পরতা ৪০ বছর বয়স পর্যন্ত মানুষের মস্তিষ্ক পক্বতর হতে পারে।  আমাদের শরীরে প্রবাহিত মোট অক্সিজেন ও রক্তের শতকরা বিশ ভাগই মস্তিষ্ক ব্যবহার করে।  জেগে থাকা অবস্থায় আমাদের মস্তিষ্ক যে পরিমাণ শক্তি উত্পন্ন করে তা ছোট একটি বৈদ্যুতিক বাতি জ্বালানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুতের সমতূল্য।  গঠন বিবেচনায় আমাদের মস্তিষ্কের ৬০ শতাংশই হলো চর্বি।  একজন মানুষের মস্তিষ্কের ওজন সাধারণত তার দেহের ওজনের শতকরা ২ ভাগের মতো হয়।  গবেষকদের মতে মানব মস্তিষ্ক যে পরিমাণ তথ্য ধারণ করতে পারে সেটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মোট তথ্যের প্রায় পাঁচ গুণ।