ভায়াগ্রা সেবনে স্কিন ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২১:১৬
ভায়াগ্রা বা সিলডিনাফিল গ্রুপের ওষুধ সেবনকারী পুরুষের স্কিন ক্যান্সার বা মেলানোমা হওয়ার ঝুঁকি শতকরা ৮৪ ভাগ স্বাভাবিকের চেয়ে বা দ্বিগুণেরও বেশি। তবে ওষুধটি সেবনের কারণে নন-মেলানোমা স্কিন ক্যান্সারের কোন ঝুঁকি নেই। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় স্কুল অব পাবলিক হেলথ-এর গবেষক ড. জিয়ালি হান এ তথ্য দেন। জামা ইন্টারন্যাল মেডিসিন জার্নালে এ গবেষণা তথ্যটি প্রকাশিত হয়। উল্লেখ্য, পুরুষের শারীরিক সমস্যার চিকিত্সায় ভায়াগ্রা সিলডিনাফিল ব্যবহূত হয়। তবে গবেষকগণ বলেছেন, ভায়াগ্রার কারণেই যে স্কিন ক্যান্সার হচ্ছে এটা বলা যাবে না, যদিও ভায়াগ্রা সেবনকারীদের স্কিন ক্যান্সার বেশি হচ্ছে। এ ব্যাপারে আরো গবেষণার প্রয়োজন রয়েছে বলে মনে করেন গবেষকগণ। তবে বিশেষজ্ঞগণ যদি মনে করেন শারীরিক সমস্যা নিরসনে ভায়াগ্রা জাতীয় ওষুধ সেবনের প্রয়োজন রয়েছে তবে অবশ্যই এ ধরনের ওষুধ সেবন করা যাবে। তবে চিকিত্সকের পরামর্শ ব্যতীত এ ধরনের ওষুধ সেবন করা উচিত নয়।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ