ফরিদপুরে দুইদিনব্যাপী বিতর্ক উত্সব শুরু
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২১:৩৯
ফরিদপুরে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিতর্ক উত্সব। জেলা প্রশাসন ও ফরিদপুর ডিবেট ফোরামের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় কবি জসীম উদ্দীন হলে শুরু হয় উত্সবের আনুষ্ঠানিকতা। ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর বিতর্ক উত্সবের উদ্বোধনী ঘোষণার পর শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফের উত্সব স্থলে গিয়ে মিলিত হয়। পরে সেখানে স্কুল ফাইনাল বিকর্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুর ডিবেট ফোরামের সভাপতি মিথুন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক, ফোরামের উপদেষ্টা আসমা আক্তার মুক্তা প্রমুখ।