প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে নোয়াখালীতে সমাবেশ

পাবলিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িতদের শাস্তি প্রদান ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার দাবিতে গতকাল বৃহস্পতিবার জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে মানববন্ধন ও সমাবেশ করেছে শিশু-কিশোর মেলা ও বিজ্ঞান চর্চা কেন্দ্র জেলা কমিটি। এ সময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ সংহতি প্রকাশ করেন। কাজী জহির উদ্দিনের সভাপতিত্বে এ সমাবেশে নোবিপ্রবির ফিশারিজ ও মেরিন সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ভক্ত সুপ্রিতম সরকার, প্রভাষক মো. গোলাম মোস্তফা, ইংরেজি বিভাগের প্রভাষক মুশফিকুর রহমান, অভিভাবক আনম জাহের উদ্দিন, মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ নান্টু, সাংবাদিক আবু নাছের মঞ্জু প্রমুখ বক্তব্য রাখেন।