ভারতীয় ভিসা
পেতে বিড়ম্বনা
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২১:৪৪
অন লাইনে ভারতীয় ভিসা পাওয়ার ফরম পূরণ করেও তারিখ পাচ্ছে না ভারতে যেতে ইচ্ছুক অগণিত সাধারণ মানুষ। অর্থের বিনিময়ে অনলাইনে ফরম পূরণ করেন এমন কয়েকজন জানালেন, ‘‘দুই হাজার টাকা দিলেই তারিখ এনে দেওয়া যাবে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ভিসা অফিস থেকে। আমরা পাই দুই শ টাকা করে বাকি টাকাটা দিতে হবে ওখানকার কতিপয় কর্মচারীকে।’’ এ অভিযোগের সত্যতা যাচাই করে ভিসা প্রত্যাশীদের বিড়ম্বনা দূর করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
লিয়াকত হোসেন খোকন,
রূপনগর, ঢাকা