রাজশাহীতে আম ও সিল্ক প্রদর্শনী উত্সব শুরু
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২১:৪৮
রাজশাহীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী আম, সিল্ক প্রদর্শনী ও লোকউত্সব। নগরভবনের গ্রিনপ্লাজায় বৃহস্পতিবার বিকালে সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল এই উত্সবের উদ্বোধন করেন। উত্সব উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বেসরকারি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সহায়তায় আমরা রাজশাহীবাসী নামের একটি সংগঠন এই উত্সবের আয়োজন করেছে।