এগিয়ে গেল অনূর্ধ্ব-১৯ দল

সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ভারতের মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৬৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। সাভার বিকেএসপির মাঠে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। অধিনায়ক মেহেদি হাসান মিরাজ এবং ওপেনার নাজমুল হোসেনের জোড়া অর্ধশতকের সুবাদে ২৯৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮১ রান করেন মেহেদি হাসান মিরাজ। ৬০ রান আসে নাজমুল হোসেনের ব্যাট থেকে। জবাবে ব্যাট করতে নেমে সিদ্ধার্থ পাতিদারের সেঞ্চুরির উপর ভার করে ২৪৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় মধ্যপ্রদেশ। ১১ বাউন্ডারি ও পাঁচ ছক্কায় ১০৮ রান করেন সিদ্ধার্থ। এছাড়া ৬২ রান করেন শাহবাজ খান। প্রথম ইনিংসে ৫৪ রানের লিড পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এক উইকেট হারিয়ে ১৩ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।