মহিলা ক্রিকেটে মোহামেডানের বড় জয়

মহানগর মহিলা ক্রিকেট লিগে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ঢাকা ক্রিকেটার্সের বিপক্ষে সহজ জয় পায় মোহামেডান। দিনের দ্বিতীয় ম্যাচে ইন্দ্রিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে ৮০ রানে জয় পায় কলাবাগান ক্রীড়া চক্র। তৃতীয় ম্যাচে দিপালি যুব সংঘকে ১২৭ রানের বড় ব্যবধানে হারায় গুলশান ইয়ুথ ক্লাব।