বিভাগীয় কমিশনার গোল্ডকাপ পিরোজপুর চ্যাম্পিয়ন

বরিশালের বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবলে পিরোজপুর জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার পিরোজপুর জেলা স্টেডিয়ামে বিজয়ী দল ভোলা জেলা দলকে ৬-১ গোলে পরাজিত করে। বিভাগীয় কমিশনার মোঃ গাউস বিজয়ীদের মাঝে ট্রফি বিতরণ করেন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম শামিমুল হক ছিদ্দিকীসহ বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গত ৩১ মে পিরোজপুর স্টেডিয়ামে বিভাগের ছয়টি জেলা দলের অংশগ্রহণে এ টুর্নামেন্ট শুরু হয়।