চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চালু হলো ডেমু ট্রেন
প্রকাশ : ০৫ জুন ২০১৪, ২৩:৩৪
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চালু হয়েছে ডেমু ট্রেন সার্ভিস। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ গতকাল বৃহস্পতিবার সকালে এ সার্ভিসের উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও রেল কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ে শাটল ট্রেনের পাশাপাশি ডেমু ট্রেন চলাচল করবে। ষোলশহর স্টেশন মাস্টার মো. সাহাবউদ্দিন বলেন, প্রাথমিকভাবে এ ট্রেন সার্ভিস শুধু শিক্ষকদের জন্য। তবে সিটে বসে ১শ ৫০ এবং দাঁড়িয়ে ১শ ৫০ মোট ৩শ জনের বেশী যাত্রী বহন করতে পারবে না। প্রাথমিকভাবে দিনে ৪ বার ট্রেন যাওয়া-আসা করবে। পরে এর পরিবর্তন আসতেও পারে।