জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

উপযুক্ত preposition ব্যবহার করে শূন্যস্থানে পূরণ ইংরেজি দ্বিতীয়পত্র মো. জসিম উদ্দীন বিশ্বাস প্রভাষক, ইংরেজি বিভাগ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ The Preposition প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংরেজি ২য়পত্রের ২ নং প্রশ্ন অর্থাত্ The Preposition নিয়ে আলোচনা করবো। এ অংশে 6 টি শূন্যস্থান সংবলিত একটি নির্দিষ্ট passage দেওয়া থাকবে যার পূর্ণমান ৩। উপযুক্ত preposition ব্যবহার করে শূন্যস্থানে পূরণ করতে হবে। গতকালের পর During/ in: নির্দিষ্ট সময়ের কোন কাজ সংঘটিত হওয়া বুঝালে in এবং during/ in উভয়ই ব্যবহূত হয়। যেমনঃ I spent two months in England during/ in summer. We’ll be on holiday during/ in August. Over/ above: কোন কিছু অনেক উপরের আছে বুঝালে Over/ above ব্যবহূত হয়। যেমনঃ Our plane was flying above/ over the clouds. They built a new room over /above the garage. There is a bridge over the river. 10. কিন্তু গতি বুঝালে শুধু over ব্যবহূত হয়। যেমনঃ On our way to Pakistan our plane flew over India. He threw the ball over the wall. 11.যখন একটি জিনিস অন্য জিনিসকে ঢেকে রাখে তখন above ব্যবহূত না হয়ে over ব্যবহূত হয়। যেমনঃ He put on a coat over his shirt. Throw the water over the flames. 12. তাপমাত্রা ও উচ্চতার ক্ষেত্রে তখন over না ব্যবহূত হয়ে above ব্যবহূত হয়। যেমনঃ The temperature is three degree above zero. The summit of Everest is about 8000 metres above the sea level. 13. আবার বয়স বুঝালে above না ব্যবহূত হয়ে over ব্যবহূত হয়। যেমনঃ My grandfather is now over eighty. (বয়স বুঝায়) She has been here over two hours. (বেশি বুঝায়) There were over 10,000 people at the festival. (বেশি বুঝায়) Don’t drive your car at over 100 km per hour. (গতি বুঝায়) 14. Across/ over: নদী, সীমানা, রাস্তা, ইত্যাদি অন্য পাশে বুঝাতে across/over ব্যবহূত হয়। যেমনঃ His village is just across/ over the border. The truck was coming towards me across /over the bridge. 15. Since/for: নির্দিষ্ট সময়ে শুরু বুঝালে Since বসে কিন্তু সময়ের সমষ্টি বুঝালে for বসে। He has been there since Friday last. (শুরু হওয়ার সময় বুঝায়) I haven’t seen you for a long time (সময় বুঝায়) I haven’t seen you since September. (শুরু হওয়ার সময় বুঝায়) I Just want to sit down for five minutes. (সময়ের সমষ্টি বুঝায়)