শারমিন লাকীর ‘প্রথম প্রেম, প্রথম কবিতা’

এবার প্রথম প্রেম নিয়ে আরটিভিতে সেলিব্রেটি লাইভ টিপস অ্যান্ড ফান বিষয়ক অনুষ্ঠান ‘লেট নাইট কফি’-তে কথা বলবেন মডেল, উপস্থাপিকা শারমিন লাকী। অনুষ্ঠানে এবারের বিষয়—প্রথম প্রেম, প্রথম কবিতা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে বিষয় অনুযায়ী মিউজিক ভিডিও এবং সিনেমার অংশবিশেষ দেখানো হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নুসরাত ফারিয়া মাজহার ও আবির। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আর টিভিতে শনিবার রাত ১২টা ১ মিনিটে।