বাংলাদেশে ইইউ’র নয়া রাষ্ট্রদূত পিয়েরে মেয়াউডন

বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন হেড অব ডেলিগেশন হিসেবে নিয়োগ পেয়েছেন পিয়েরে মেয়াউডন। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি ও নিরাপত্তা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ক্যাথেরিন অ্যাশটন নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দেন। একই সঙ্গে অ্যাশটন গিনি ও মালাবির নতুন রাষ্ট্রদূতের নামও ঘোষণা করেন। মেয়াউডন বাংলাদেশে বর্তমান ইইউ’র হেড অব ডেলিগেশন উইলিয়াম হানার স্থলাভিষিক্ত হবেন।