চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাসব্যাপী বৃক্ষমেলা শুরু

চট্টগ্রাম অফিস \ উত্সবমুখর পরিবেশে নগরীর আউটার স্টেডিয়াম এলাকায় বৃহস্পতিবার মাসব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এ মেলার আয়োজন করেছে। মেলায় ৫০টি নার্সারী স্টল নিয়ে বসেছে। এতে বিভিন্ন প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা রয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণির বৃক্ষপ্রেমী মানুষের ব্যাপক উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে উঠে। সিটি মেয়র এম মনজুর আলম গতকাল মেলা উদ্বোধন করেন। বৃক্ষমেলা ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আলী আহমেদ, প্রফেসর ডঃ মো. দানেশ মিয়া, প্রফেসর ডঃ মো. কামরুল হুদা, প্যানেল মেয়র আহমেদ হোসেন ও জহির আহমদ প্রমুখ।