নবীনগরে ৮ বছর পর আ’লীগের সম্মেলন

অবশেষে ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে দীর্ঘ ৮ বছর পর গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ফয়জুর রহমান বাদল এমপিকে সভাপতি ও এম,এ হালিমকে সাধারণ সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। ২০০৬ সালের ১২ সেপ্টম্বর আবদুর রউফকে আহবায়ক করে উপজেলা আ’লীগের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছিল। এরপর ব্যক্তি স্বার্থ ও দলীয় কোন্দলে সাংগঠনিকভাবে দলটি আর এগোতে পারেনি। বেশ কয়েকবার সম্মেলনের উদ্যোগ নেয়া হলেও কে হবে সভাপতি, সম্পাদক এ দ্বন্দ্বের কারণে সাংগঠনিক চেহেরায় ফিরতে পারেনি দলটি। সম্মেলনটি উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব অ্যাডভোকেট এমদাদুল বারী। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কাযনির্বাহী কমিটির সদস্য র,আ,ম,উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। সভাপতিত্ব করেন দলের যুগ্ম আহবায়ক এম,এ হালিম।