নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বিএনপি প্রার্থী ঘোষণা
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২১:৩২
আগামী ৯ জুন অনুষ্ঠিতব্য জেলায় বন্দর উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে সমর্থন ও মনোনীত প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। দলের যুগ্ম মহাসচিব ও দপ্তরের দায়িত্বরত অ্যাডভোকেট রিজভী আহমেদ স্বাক্ষরিত এক চিঠিতে মুকুলের নাম ঘোষণা করা হয়। ওই চিঠি ইতিমধ্যে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।
গত কয়েকদিন ধরে চিঠি প্রাপ্তির খবর থাকলেও গত বৃহস্পতিবার গভীর রাতে সাংবাদিকদের কাছে সেই চিঠির কপি সরবরাহ করা হয়। উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও ১৯ দল সম্প্রতি এক চিঠিতে নূরুদ্দিনকে মনোনীত চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করলেও কেন্দ্রীয়ভাবে মুকুলকে ঘোষণা করা হলো। তবে এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার কোনো চিঠি এখনো পাননি বলে জানান।