আওয়ামী সমবায় লীগের প্রতিষ্ঠা বার্ষিকী আজ
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২১:৩২
আওয়ামী সমবায় লীগের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীতে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন হবে। সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকীতে সভাপতি মো. আমিনুর রহমান ছগির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমজি আজম মাহমুদ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। সমবায়ের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা ও দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী সমবায় লীগ প্রতিষ্ঠিত হয়। —প্রেস বিজ্ঞপ্তি