অনূর্ধ্ব-১৯ বাংলাদেশ দলের বড় জয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল চারদিনের ম্যাচে সফররত ভারতের মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ১৩৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে। আব্দুল কাইয়ুম ও মেহেদি হাসান মিরাজের বোলিং নৈপুণ্যে তৃতীয় দিনেই জয় নিশ্চিত করে স্বাগতিক বাংলাদেশ। বিকেএসপির তিন নম্বর মাঠে অনুষ্ঠিত খেলাটিতে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে মধ্যপ্রদেশ অনূর্ধ্ব-১৯ দলের প্রয়োজন ছিল ২৩৯ রান। কিন্তু মেহেদি হাসান মিরাজ ও আব্দুল কাইয়ুমের বোলিং তোপে ১০৪ রান তুলতেই অল আউট হয়ে যায় মধ্যপ্রদেশ। মিরাজ চারটি ও কাইয়ুম তিনটি উইকেট দখল করেন।