ভলিবল লিগ

ইস্ট এন্ড বয়েজ ও নবজাগরণীর জয়

ইস্ট এন্ড বয়েজ ও নবজাগরণী সংঘ প্রথম বিভাগ ভলিবল লিগে জয় পেয়েছে । গতকাল বাংলাদেশ ভলিবল স্টেডিয়ামের এক নম্বর কোর্টে অনুষ্ঠিত খেলায় নবজাগরণী সংঘ ৩-১ ব্যবধানে হারায় স্বাবলম্বী সোসাইটিকে। দ্বিতীয় কোর্টে অনুষ্ঠিত খেলায় ভাই ভাই সংঘের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় লাভ করে ইস্ট এন্ড বয়েজ। এটি লিগে ইস্ট এন্ড বয়েজের টানা দ্বিতীয় জয়। আজ বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হবে বাংলাদেশ জেল-মাদারটেক মিতালী সংঘ। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে উত্তরা এসসি-নবজাগরণী সংঘ।