ফরাশগঞ্জের জয়
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২২:০২
ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব গতকাল অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপ লিগে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ২-০ গোলে হারিয়েছে। কমলাপুর বীর শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলাটিতে ফরাশগঞ্জের হয়ে গোল দুইটি করেন খোকন দাস ও মো. রিপন।