একরাম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনায় জাহাঙ্গীর ও জিয়াউল
পরশুরাম ( ফেনী) সংবাদদাতা
প্রকাশ : ০৬ জুন ২০১৪, ২৩:০৫
জেলার ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যার ঘটনায় জাহাঙ্গীর কবির আদেল ও জিয়াউল আলম মিস্টার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে দাবি করেছেন জাহিদ হোসেন চৌধুরী জেহাদ। হত্যার ঘটনার আগে তাদের ২ জনের সাথে জাহিদের একাধিক বৈঠক হয়। একরাম হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জাহিদ চৌধুরী গত বৃহস্পতিবার রাতে ফেনীর আমলী আদালতের বিচারক মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে এ জবানবন্দি দেন।
জাহিদ চৌধুরী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। উল্লেখ্য, জাহাঙ্গীর কবির আদেল ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিয়াউল আলম মিস্টার ফেনী পৌর যুবলীগ সদস্য। জাহিদ চৌধুরীকে গ্রেফতারের পর দুই দফায় ১১ দিন রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে গত বৃহস্পতিবার আদালতে হাজির করা হলে তিনি আদালতে জবানবন্দি দেন।