এসএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৫

শরীর, মন ও আত্নার সর্বোচ্চ বিকাশ সাধনই হলো শারীরিক শিক্ষা শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা সুধীর বরণ মাঝি,শিক্ষক ডক্টর মালিকা কলেজ, ঢাকা ১। ‘শারীরিক কার্যকলাপের দ্বারা অর্জিত শিক্ষাই শারীরিক শিক্ষা’ এই সংজ্ঞাটি কার ? (ক) ডি কে মিথিউস (খ) হপ স্মিথ (গ) জে বি ন্যাশ (ঘ) ক্লিফ টনের। ২। শরীর, মন ও আত্নার সর্বোচ্চ বিকাশ সাধনই হলো- (ক) শারীরিক শিক্ষা (খ) শিক্ষা (গ) মনোবিদ্যা (ঘ) জীব বলবিদ্যা। ৩। শারীরিক শিক্ষার উদ্দেশ্য কত প্রকার- (ক) ২ প্রকার (খ) ৩ প্রকার (গ) ৪ প্রকার (ঘ) ৫ প্রকার। ৪। শারীরিক শিক্ষা ছাড়া- (ক) দৈহিক পূর্ণতা আসেনা (খ) মানসিক বিকাশ বাধাগ্রস্থ (গ) শিক্ষার পূর্ণতা আসে না (ঘ) জীবন অসম্পূর্ণ। ৫। শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম কাজ হলো শিশু শিক্ষার্থীর- (ক) ব্যক্তিগত বিকাশ সাধন (খ) সামাজিক বিকাশ সাধন (গ) দৈহিক বিকাশ সাধন (ঘ) নৈতিক বিকাশ সাধন । ৬। শারীরিক ব্যায়াম প্রাণের- (ক) জৈবিক ভিত্তি (খ) স্নায়ুতন্ত্রের বিশেষত্ব (গ) দৈহিক গঠন (ঘ) মানসিক পূর্ণতা। ৭। বংশগতির যথাযথ বিকাশের জন্য প্রয়োজন- (ক) পুষ্টির চাহিদা নিশ্চিত করণ (খ) শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করণ (গ) উপযুক্ত পরিবেশ সৃষ্টি (ঘ) শারীরিক গঠনে বিশেষ যত্ন। ৮। খেলাধুলার মাধ্যমে- (ক) ভ্রাতৃত্ব গঠন ও দেশপ্রেম জাগ্রত হয় (খ) বিনোদনের উত্কৃষ্ট উপায় (গ) মানুষের মধ্যে ভেদাভেদ দূর হয় (ঘ) সবগুলো। ৯। শারীরিক শিক্ষার বৈজ্ঞানিক ভিত্তি গড়ে উঠে- (ক) জীব ও পদার্থ বিজ্ঞানের জ্ঞানের সমন্বয়ে (খ) সামাজিক ও মনোবিজ্ঞানের জ্ঞানের সমন্বয়ে (গ) জীব ,মনোবিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের জ্ঞানের সমন্বয়ে (ঘ) ক ও খ। ১০। শারীরিক শিক্ষার কর্মসূচী প্রধানত- (ক) ৩ প্রকার (খ) ৪ প্রকার (গ) ৫ প্রকার (ঘ) ৬ প্রকার। ১১। শারীরিক শিক্ষার উদ্দেশ্য হলো- (ক) শারীরিক সক্ষমতা অর্জন (খ) মানসিক সক্ষমতা (গ) ক্ষিপ্রতা বৃদ্ধি (ঘ) ব্যক্তির সর্বোচ্চ ও সুষম বিকাশ সাধন। ১২। সক্ষমতা হলো কাজ করার- (ক) শক্তি (খ) নমনীয়তা (গ) ক্ষিপ্রতা (ঘ) সামর্থ। ১৩। কোন বয়সে সাহাসিকতা ও ঝুঁকিপূর্ণ কাজ করতে দ্ধিধা করে না ? (ক) শিশু কালে (খ) কৈশরে (গ) যৌবনে (ঘ) প্রৌঢ়ত্বে। ১৪। কিসের প্রয়োজনে ব্যায়াম অপরিহার্য ? (ক) শারীরিক শক্তি (খ) শারীরিক সক্ষমতা (গ) মানসিক শক্তি (ঘ) খেলাধুলা। ১৫। লোহিত রক্ত কণিকার কাজ কি? (ক) অক্সিজেন সরবরাহ ও রোগপ্রতিরোধ (খ) তাপমাত্রা নিয়ন্ত্রণ ও শক্তি বৃদ্ধি (গ) স্বাস্থ্য ভালো রাখা ও নিরোগ দেহ (ঘ) অক্সিজেন সরবরাহ ওতাপমাত্রা নিয়ন্ত্রণ করা। উত্তর ঃ ১(ক), ২(খ), ৩(গ), ৪(গ), ৫(ক), ৬(ক), ৭(গ), ৮(ঘ), ৯(গ), ১০(ক), ১১(ঘ), ১২(ঘ), ১৩(গ), ১৪(খ), ১৫(ঘ),