নেইমার-জাদু দেখার অপেক্ষা
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২০:১৭
কৈশোর থেকেই ফুটবলপাগল আমি। আমার এলাকায় আমি মিডফিল্ডে খেলেছি। কালে ভদ্রে দুই একবার গোল দিয়েছি কি না এখনও মনে পড়ছে না। তবে পড়ার টেবিলের সামনে পেলে, ম্যারাডোনা থেকে শুরু করে ব্রাজিলের সব বিখ্যাত প্লেয়ারদের ছবি সাঁটানো থাকত। আমি অবশ্য খুব কট্টর ব্রাজিল সমর্থক, তা কিন্তু না। কিন্তু ব্রাজিল ফুটবলের বল পাসিং, ফ্রি কি এবং বল নিয়ে সারা মাঠে যে জাদু দেখায় তা দেখার জন্য আমি বসে থাকি। আমি মনে করি, আর্জেন্টিনা থেকে শুরু করে অন্যদলগুলোর সমর্থকেরা শুধু গোল উপভোগের জন্য খেলা দেখে। আর ব্রাজিল সমর্থকেরা পুরো নব্বই মিনিট বা তারও বেশি সময় ধরে খেলা উপভোগ করার জন্য ফুটবল দেখে। তাই এবারে যেমন জার্সি নাম্বার টেন অর্থাত্ ব্রাজিলের নেইমারের জাদু দেখার জন্যই বসব। আমি মনে করি, পেলের জন্য হলেও নিজ দেশের মাটিতে এবারে ব্রাজিলের এই ফর্মে থাকা দলটির কাপ জেতা উচিত। নিজের দেশে জীবনের শেষ বেলায় ফুটবল কিংবদন্তি ট্রফিতে চুমু খাবে, সেই দৃশ্যটা আমি এখন কল্পনায় রাখি। এবারের পুরো বিশ্বকাপটা আমি সেই আনন্দ মুহূর্ত দেখার অপেক্ষাতেই ফুটবল দেখব। বাজি ধরার প্রবণতা নেই আমার ভেতরে। তবে আমি খেলা দেখার ক্ষেত্রে নানা ধরনের খাবারের আয়োজন নিয়ে বসি। এই জীবনে হয়তো বাংলাদেশকে বিশ্ব ফুটবল মাঠে দেখার ভাগ্য নেই আমার। তবু আমার সন্তানরা দেখুক সেই প্রত্যাশা রাখি
লেখক :প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা