জাতিসংঘে ম্যান্ডেলার সম্মানে পুরস্কার প্রবর্তন

দক্ষিণ আফ্রিকার নেতা নেলসন ম্যান্ডেলার সাফল্য ও অবদানের জন্য তার সম্মানার্থে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদ ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক পুরস্কার’ প্রবর্তন করেছেন। এর আগে সাধারণ পরিষদে এক ভাষণে জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, নেলসন ম্যান্ডেলার তার কর্ম দ্বারা যে অবদান রেখে গেছে, তা বিশ্ববাসী চিরদিন মনে রাখবে। তিনি এসব অবদানের সম্মানস্বরূপ জাতিসংঘে ম্যান্ডেলার নামে পুরস্কার প্রবর্তনের জন্য সাধারণ পরিষদে ঐকমত্যের আহ্বান জানান। জাতিসংঘের সাধারণ পরিষদ নেলসন ম্যান্ডেলা জাতি বিদ্বেষের বিরুদ্ধে যে লড়াই করে গেছে তার প্রতি সম্মান প্রদর্শনস্বরূপ আগামি ১৮ জুলাই ‘নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস’ হিসেবে ঘোষণা সিদ্ধান্ত নেয়। নেলসন ম্যান্ডেলা বর্ণ-বৈষম্যের বিরুদ্ধে সারাজীবন যে লড়াই করে গেছেন, তা এই অর্থপূর্ণ পুরস্কারের মাধ্যমে বিশ্ববাসীকে আরো অনুপ্রাণিত করবে।