বেঁচে গেলেন আফগান প্রেসিডেন্ট প্রার্থী আব্দুল্লাহ
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২০:৪১
শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে আব্দুল্লাহ আব্দুল্লাহর সমাবেশে দু’টো বোমা বিস্ফোরণ। এতে আব্দুল্লাহ বেঁচে গেলেও বিস্ফোরণে তার এক দেহরক্ষীসহ অন্তত ছয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ২২ জন। প্রাথমিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে নির্বাচন শুরুর আগ থেকে তা বানচালের হুমকি দিয়ে আসছিল কট্টরপন্থি তালেবান জঙ্গিরা। আফগানিস্তানের প্রথম দফার নির্বাচনে আব্দুল্লাহ এগিয়ে থাকলেও ৫০ শতাংশ ভোট না পওয়ায় দ্বিতীয় ধাপে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে তাকে। ১৪ জুন দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে তার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।