এমপি’র নির্দেশে আ’লীগ অফিসে পুলিশের তালা!

নাটোরের লালপুর উপজেলার লক্ষ্মীপুরে ২ নং ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের অফিসকে কেন্দ্র করে মাদক ব্যবসার অভিযোগ ওঠায় নাটোর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদের নির্দেশে গতকাল শনিবার ওই অফিসের সাইনবোর্ড খুলে তালা ঝুলিয়ে দিয়েছে থানা পুলিশ। ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের ওই অফিসে কতিপয় মাদক ব্যবসায়ীর নিয়মিত উঠাবসার অভিযোগ উঠায় আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। বিষয়টি সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ জানতে পেরে পুলিশকে অফিসটি বন্ধ করে দেয়ার নির্দেশ দেন।