কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি আজ শুরু
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২১:৫৭
গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস আজ ৮ জুন রবিবার হতে ২৬ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কমকর্তা হাফিজুর রহমান জানান, আগামী ২৯ জুন রবিবার যথারীতি ক্লাস শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ আগামী ৮ জুন রবিবার হতে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ১৫ জুন রবিবার হতে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ চালু হবে।