১৫ জুন ভোটারদের কেন্দ্রে হাজির করাই আমার চ্যালেঞ্জ

সদর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী জেবুনেচ্ছা আফরোজ দুর্বল প্রতিদ্বন্দ্বীকে মোকাবেলা করতে গিয়ে নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে হাজির করাকেই বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন। তিনি শুক্রবার রাতে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আগামী ১৫ জুন ভোট কেন্দ্রে পর্যাপ্ত ভোটারের উপস্থিতি ও দলের বিজয় নিশ্চিত হলেই মাননীয় প্রধানমন্ত্রীর মুখ উজ্জ্বল করতে পারবো। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, আমার স্বামী প্রয়াত মেয়র ও সংসদ সদস্য শওকত হোসেন হিরনকে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন ঠিক সেভাবেই আপনাদেরকে আমার পাশে চাই। মতবিনিয়ম সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার মোহাম্মাদ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আফজালুল করিম, আওয়ামী লীগ নেতা ও অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, আওয়ামী লীগ নেতা সুপ্রীম কোর্টের আইনজীবী এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল প্রমুখ।