মদনে বিষ প্রয়োগে ১৭৫টি হাঁস হত্যা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২১:৫৮
নেত্রকোনার মদনে একটি খামারের ১৭৫টি হাঁসকে বিষ প্রয়োগ হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় বকুল ও তার ছেলে রুবেলকে আসামী করে শনিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
জানা যায়, দীর্ঘ ৬ মাস ধরে বড় খাগুরিয়া গ্রামের গোলাম কাদের গিত্তা বিলে হাঁস লালন-পালন করে আসছেন। শুক্রবার বিকালে ছোট খাগুরিয়া গ্রামের বকুল ও তার ছেলে রুবেল মিয়ার হাঁস একই বিলে রাখতে এসে গোলাম কাদেরের সাথে তর্কবিতক হয়। এক পর্যায়ে বকুল মিয়া গোলাম কাদেরকে দেখে নেবার হুমকি দেয়। প্রতিদিনের মত রাতে গোলাম কাদের হাঁস বন্দি করে বাড়িতে চলে যায়। সকালে এসে দেখে ১৭৫টি ডিমওয়ালা হাঁস মরে পড়ে আছে। তদন্তকারী কর্মকর্তা সহকারী দারোগা হাসমত জানান, ঘটনাটির তদন্ত চলছে।