গোবিন্দগঞ্জে টোল আদায় নিয়ে সংঘর্ষ

গাইবান্ধার গোবিন্দগঞ্জের পানিতলা হাটে টোল আদায়কে কেন্দ্র করে গতকাল শনিবার ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষে ২০ জন আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার হাট চলাকালে শিহিপুরের রাসেল ও ফারুক কবির হাটের টোল আদায় করতে গেলে মালটিয়া গ্রামের মেহেদুল, লতিফ ও আপেলের হাতে প্রহূত হয়। এ ঘটনার জের ধরে উভয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে মহিলাসহ ২০ আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।