এ.কে. স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২২:০০
চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৭২১ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রাজধানীর এ. কে স্কুল এন্ড কলেজ। শনিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এনামুল কবির সরদার, মো. গিয়াসউদ্দিন আহমেদ, মো. ইস্রাফিল সরদার, মো. মামুনুর রশিদ ভুঁইয়া, মো. ইসমাইল হোসেন প্রমুখ।
হাবিবুর রহমান মোল্লা এসএসসি পরীক্ষার অভাবনীয় সাফল্যে কলেজের সকলের প্রশংসা করেন। মো. সেলিম ভুঁইয়া বলেন, অবকাঠামোগত সুযোগ-সুবিধা বঞ্চিত এ. কে স্কুল এন্ড কলেজ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে চলেছে। একই সঙ্গে তিনি সেরা প্রতিষ্ঠান নির্বাচনের পদ্ধতি ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।