কানাডায় বাংলাদেশি
ছাত্র ভর্তির সুযোগ
বৃদ্ধির আশ্বাস
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২২:০১
কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্রদের ভর্তির সুযোগ বৃদ্ধি এবং ভিসা প্রক্রিয়া সহজতর করার কথা আশ্বাস দিলেন কানাডার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের স্পিকার নোয়েল কিনসেলা। তিনি তার নিজস্ব এলাকা নিউ ব্রান্সউইকের চারটি বিশ্ববিদ্যালয়সহ কানাডার ৯৬টি বিশ্ববিদ্যালয়ের সবকটিতেই ভবিষ্যতে আরও অধিক হারে বাংলাদেশি ছাত্র ও গবেষকরা উচ্চ শিক্ষার সুযোগ পাবেন মর্মে তিনি আশা প্রকাশ করেন।
শুক্রবার ওটোয়াস্থ বাংলাদেশের হাইকমিশনার কামরুল আহসান-এর সাথে পার্লামেন্ট হিল অফিসে সৌজন্য সাক্ষাত্কালে স্পিকার নোয়েল এ কথা বলেন।