রোজিনা হত্যা মামলার আসামিরা এখনো ধরা পড়েনি
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২২:০১
চাঞ্চল্যকর রোজিনা বেগম হত্যা মামলার আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। সরাইল থানা পুলিশ এখন পর্যন্ত মামলার কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। গত ২৮ মে সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের নেয়ামতউল্ল¬াহ পাড়ার মহরম আলীর স্ত্রী রোজিনা বেগমকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় জাহের মিয়া (৫৫), রহিম আলী, নাজমা বেগমসহ ৮জনের বিরুদ্ধে সরাইল থানায় মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের ১ সপ্তাহ পেরিয়ে গেলেও পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে পারেনি। মামলার বাদী নিহতের চাচা রহিমউদ্দিন জানান, ৩ লক্ষ টাকার যৌতুক না দেয়ায় তাকে বিভিন্ন সময়ে নির্যাতন করা হতো। সরাইল থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা শহীদ জানান, মামলাটি তদন্তাধীন।