সিদ্ধিরগঞ্জে ভুয়া অতিরিক্ত
পুলিশ সুপারসহ
গ্রেফতার ২
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২২:০১
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার পরিচয়ে পরিবহনে প্রভাব বিস্তারের সময় পুলিশ এক প্রতারক ও তার ছেলেকে গ্রেফতার করেছে। শনিবার বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল পুলিশ ট্রাফিক বক্স থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- আবুল কালাম আজাদ (৪২) ও তার ছেলে ইব্রাহিম (২৫)। সিদ্ধিরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন জানান, বিকাল ৩টায় আজাদ নিজেকে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে শিমরাইল ট্রাফিক পুলিশ বক্সে গিয়ে দুইটি টিকেট ফ্রি করে দিতে কর্তব্যরত ট্রাফিক পুলিশদের নির্দেশ দেন। এসময় কথাবার্তায় অসংলগ্নতা থাকায় ট্রাফিক সার্জেন্ট জিয়াউল হক করিমসহ অন্যরা মিলে আবুল কালাম আজাদ ও তার ছেলে ইব্রাহিমকে সিদ্ধিরগঞ্জ থানায় সোপর্দ করেন। এর আগেও তারা এ ধরনের প্রতারণা করেছিল।