বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি
সভাপতি শেখ কবির মহাসচিব বেনজীর আহমেদ
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২২:২২
বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের প্রতিষ্ঠাতাদের সংগঠন ‘বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি’ এর বার্ষিক সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের নির্বাচন গত শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হয়।
২০১৪-১৫ সালের জন্য ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ কবির হোসেন সভাপতি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা বেনজীর আহমেদ মহাসচিব নির্বাচিত হয়েছেন।
১০ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী, কোষাধ্যক্ষ হয়েছেন কে.বি.এম মঈন উদ্দিন চিশতি।-প্রেস বিজ্ঞপ্তি