রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দেওয়ান আবদুল জলিল কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা আওয়ামী আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট দেওয়ান আবদুল জলিল (৭২) কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গতকাল জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন। জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো. ইউনুছ প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। এবিএম নূরুল হক বকুল ময়মনসিংহের মুক্তাগাছা খেরুয়াজানি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা এবিএম নূরুল হক বকুল (৬০) ডায়াবেটিসজনিত রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার জেলার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন )। তিনি স্ত্রী ও ১ ছেলে রেখে গেছেন। জানাজা শেষে গতকাল রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর হরিপুর দেওলি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জাতীয় সংসদ সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ মুক্তি প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। আব্দুল হক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর বাসাবাড়ি গ্রামনিবাসী মুক্তিযোদ্ধা আব্দুল হক(৬৬) হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ১ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। নিজ বাড়িতে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। সোলেমান হোসেন ঝিনাইদহের মহেশপুরে পান্তাপাড়া গ্রামে মুক্তিযোদ্ধা সোলেমান হোসেন (৭৫) বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। পান্তাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গতকাল জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদা দেয়ার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।