ওয়াজ মাহফিল
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২২:২২
গফরগাঁও পৌর শহরে জামিয়াতুল আসআদ আল ইসলামীয়া মাদরাসা ও খানকায়ে রাশিদিয়া মাদানিয়া গফরগাঁও এর ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আগামী ১০ জুন বাদ আসর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। হোসেনপুর জামে মসজিদের খতিব মাওলানা নছরত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ওয়াজ করবেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, মাওলানা ইয়াহইয়া মাহমুদ ও পীরে কামেল আল্লামা হাফিজুদ্দিন। ওয়াজ মাহফিলে সকল মুসলমান ভাইকে উপস্থিত হওয়ার জন্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাদিউল ইসলাম বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন ।- প্রেস বিজ্ঞপ্তি