শোক সংবাদ

এম এ রউফ পাতা সিরাজগঞ্জের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এম এ রউফ পাতা কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার রাতে ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। মৃত্যুর আগ পর্যন্ত তিনি জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে জেলা সদর আসনের সংসদ সদস্য অধ্যাপক হাবিবে মিল্লাত মুন্না, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন পবলু প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।