বদরগঞ্জে বজ্রপাতে তিনজন নিহত
রংপুর প্রতিনিধি ও বদরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ : ০৭ জুন ২০১৪, ২৩:১২
গতকাল শনিবার রংপুরের বদরগঞ্জে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৮ জন।
বজ্রপাতে নিহতরা হলেন মজিবর রহমান (৩৮), নুরুন নবী (৩০) ও তাসকুর (১০)। মজিবর রহমান ও নুরুন নবী একটি ভ্যানে চড়ে বদরগঞ্জের বন্দর থেকে বাড়িতে যাওয়ার পথে বজ পাতে নিহত হন। প্রায় একই সময়ে কালুপাড়া শান্তিরাম এলাকার কায়সার মিয়ার পুত্র তাসকুর বাড়ির আঙ্গিনায় খেলা করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হয়।
এছাড়া একই উপজেলার হানিফুল (১০), রশিদুল (১৫), আলমগীর (৩৫), সাগর (১৪), আপেল (১৫), শিরিনা (১৪), ফেরদৌসসহ (১২) ৮ জন বজ পাতে আহত হন। আহতদের বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
ফুলবাড়ি (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার বেতদীঘি ইউনিয়নের বেতদীঘি গ্রামে গতকাল শনিবার বিকাল সাড়ে ৪টায় বজ্রপাতে গোলেনুর বেগম (১৯) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। নিহত গোলেনুর বেগম ঐ গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। ছয় মাস আগে তাদের বিয়ে হয়েছিল।