সিইপিজেডে পোশাক কারখানায় পানি খেয়ে ৮০ শ্রমিক অসুস্থ

গতকাল সকালে চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) পেনিনসুলা গার্মেন্টসে ২ নারী শ্রমিক পানি খেয়ে হঠাত্ বমি করতে থাকে। এর পরপরই কারখানার অন্য শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়ে। এভাবে প্রায় ৮০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। এসময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ শ্রমিকদের নিকটস্থ বেপজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে এসব শ্রমিক প্রাথমিক চিকিত্সা নিয়ে বাসায় ফিরে যায়। কর্তৃপক্ষ শনিবার একদিনের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন। এব্যাপারে সিইপিজেডের মহাব্যবস্থাপক আহসান হাবীব জানান, ঘটনাটি তদন্ত করে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। চিকিত্সকরা জানান, শ্রমিকরা সবাই ‘সাইকোলজিক্যাল ডায়রিয়ায়’ আক্রান্ত হয়েছে। সহকর্মীকে অসুস্থ দেখে অন্যরাও অসুস্থ হয়ে পড়ে।