রাজনীতিতে সহাবস্থান থাকলে শান্তি পাবে দেশের মানুষ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুুদ আহমেদ বলেছেন, সরকার যদি রাজনীতিতে সহাবস্থান রাখতে পারে তাহলে দেশের মানুষ শান্তি পাবে। এতে বিরোধী দলের নেতা-কর্মীরাও হামলা মামলা থেকে রেহায় পাবে। জেলার কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকদলের সভাপতি ও চরএলাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন তোতাকে কারামুক্তি এবং উপজেলা পরিষদ নির্বাচনে দুর্বৃত্তদের হামলায় আহত চরএলাহী ইউনিয়নের যুবদল নেতা মাসুদকে সমবেদনা জানাতে গতকাল শনিবার বিকালে চরএলাহীতে উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্য তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, হামলা-মামলা কারো জন্য সুফল বয়ে আনে না। এলাকার উন্নয়ন অব্যাহত রাখলে এবং হামলা-মামলা বন্ধ থাকলে নেতাদের প্রতি জনসাধারণের আস্থা বৃদ্ধি পায়।