গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

এবার এক ঘণ্টায় সবচেয়ে বেশি সংখ্যাক স্যান্ডউইচ তৈরি করে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে অবস্থিত ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়টির জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক একটি দল এক ঘন্টায় সর্বমোট ১৭,৩৪১টি চিজ স্যান্ডউইচ তৈরি করেন। আর রেকর্ড তৈরি ও স্বীকৃতি নিশ্চিত হওয়ার পর এই স্যান্ডউইচগুলো ইউনিয়ন রেসকিউ মিশন, মিডনাইট মিশন, ডাউনটাউন ওমেন্স সেন্টার এবং এলএ মিশন নামের চারটি দাতব্য সংস্থাকে দিয়ে দেওয়া হয়।