স্মরণীয় উক্তি

 আত্মার সৌন্দর্য মানুষকে পরিপূর্ণতা দান করে। - টমাস ফুলার  আমাদের জীবনের সুখ হচ্ছে বেলাভূমিতে গড়া বালুর ঘরের মতো যা যেকোনো মুহূর্তে জোয়ারের পানিতে ভেসে যেতে পারে। - রিচার্ড স্টিলি  সংসারে দুঃখের পাশাপাশি সুখ আসবেই, কিন্তু সুখের আতিশয্যে আত্মহারা না হওয়াই বুদ্ধিমানের কাজ। - লেডি ব্রেসিংটন  জ্ঞানী লোক কখনো সুখের সন্ধান করেন না, তারা কামনা করেন দুঃখ-কষ্ট থেকে অব্যাহতি। - এরিস্টটল  তিনিই সত্যিকারের সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করেন না। - ভার্জিল