এ গি য়ে যা ও য়া না রী .........................
‘প্রতিবন্ধী শিশুদের শেখানোর অ্যাপস’
প্রকাশ : ০৮ জুন ২০১৪, ২০:৪৫
মাহেনাজ চৌধুরী। প্রতিবন্ধী শিশুদের শেখানোর কৌশল নিয়ে কাজ করছেন। সম্প্রতি কথা হয় তার সঙ্গে। তিনি জানান, যারা বুদ্ধি প্রতিবন্ধী তাদের মস্তিষ্কের যে সমস্ত জায়গাগুলো দুর্বল তা চিহ্নিত করে চিকিত্সার মাধ্যমে আমরা তার সুন্দর পথ সৃষ্টি করতে পারি। সমাজের প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে। এরই অংশ হিসেবে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের মাধ্যমে আমরা এমন একটা সফটওয়্যার বা টুলস তৈরি করতে পারি যার মাধ্যমে সে সব ধরনের অপসন পেতে পারে। যেমন কিভাবে সামাজিক যোগাযোগ করবে, বাচনভঙ্গি, কোন কাজ কিভাবে করতে হবে ইত্যাদি। বলতে গেলে যে সমস্ত কাজ আমরা হাতে-কলমে শিখাতাম সেই কাজগুলো আমরা কম্পিউটার ট্যাবলেট এন্ড্রোয়েডে সফটওয়্যার ও টুলস-এর দ্বারা সম্পন্ন করতে পারি।
বুকেট ইঞ্জিনিয়ারিং এ ব্যাপারে এগিয়ে আসছে। তারা প্রযুক্তির বিভিন্ন সরঞ্জামাদি দিয়ে সহযোগিতা করবে। এখন প্রয়োজন আমরা যারা আইটি সম্পর্কিত তাদের এগিয়ে আসতে হবে। তৈরি করতে হবে মজার মজার শিক্ষামূলক খেলা অ্যাপস প্রভৃতি। এ সমস্ত প্রতিবন্ধী কোমলমতি শিশুদের দক্ষতাকে খুঁজে বের করতে অবশ্যই আমরা কম্পিউটার প্রযুক্তিকে কাজে লাগাতে পারি। প্রাথমিক অবস্থায় যা তৈরি হবে পরবর্তী পর্যায়ে পরিপূর্ণ সফল হতে পারবো বলে আশা করি।
মূল এই টুলসটি কম্পিউটারভিত্তিক। যেখানে বাবা-মা শিক্ষক চিকিত্সা যে কেউ এর যেকোন প্রকার কাস্টমাইজড করতে পারবেন শেখাতে পারবেন বিভিন্ন ধরনের সহশিক্ষা কার্যক্রম। প্রতিবন্ধী শিশুর দক্ষতাকে এই টুলসের মাধ্যমে উন্নয়ন করাতে পারবেন। এই টুলটিতে বিভিন্ন অ্যাপস তৈরি করা যাবে যে অ্যাপসটি হবে ঐ শিশুটির নিজের সুবিধা অনুযায়ী এবং তা কাস্টমাইজড করতে পারবেন। অ্যাপস নির্মাতাদের জন্য এটি উন্মুক্ত থাকবে নতুন নতুন সঠিক অ্যাপস তৈরি করার জন্য। মোটকথা এখানে যে কেউ সহযোগিতা করতে পারবেন।
আমাদের লক্ষ্য আগামী ছয় মাসের মধ্যে কমপক্ষে ২-৩টি অ্যাপস নিয়ে প্রাথমিকভাবে এর সূচনা করতে পারি। আমরা এজন্য প্রাথমিক অবস্থায় ১০ জন শিক্ষক ও ১০ জন থেরাপিষ্টকে হাতে-কলমে শিক্ষা দেব। ধীরে ধীরে সমস্ত বাংলাদেশসহ বহির্বিশ্বে আমরা এর কার্যক্রম পরিচালনা করবো। অবশ্যই এটা ভিন্ন মাত্রার প্রজেক্ট।