যৌন নির্যাতন রুখতে ‘প্রতিবাদী’ অ্যাপ

নারীদের নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সহজেই পদক্ষেপ নিতে পারে সেই দিকেই বেশি নজর দেয়া হয়েছে। অ্যাপটির বর্ণনা শুনে যতো সহজ মনে হচ্ছে, ঠিক ততোটাই কঠিন ছিল এটি তৈরি করা বাংলাদেশের নারীরা পথেঘাটে হরহামেশাই যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। কখনো এগুলোকে বলা হচ্ছে ইভটিজিং। পুরুষের দৃষ্টিভঙ্গিতে কখনো নারীর পোশাক, কখনোবা চলনভঙ্গিকে দায়ী করা হয়েছে ইভটিজিংয়ের কারণ হিসাবে। আর ধর্মীয় বাধা তো রয়েছেই। নারীর যৌন হয়রানি বন্ধের জন্য এবার তৈরি করা হয়েছে একটি মোবাইল অ্যাপ। নারীদের নিরাপদ পথচলা নিশ্চিত করার লক্ষ্যেই এই অ্যাপের প্রজেক্ট শেষ করা হয়েছে। নারীদের নিরাপত্তা এবং স্বাধীন চলাচল নিশ্চিত করবে এই মোবাইল অ্যাপটি। বুয়েট এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে অ্যাপটি তৈরি করা হয়েছে। অ্যাপটি তৈরিতে সার্বিক সহযোগিতা করেছে নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি। অ্যাপটির নাম দেয়া হয়েছে ‘প্রতিবাদী’। এই অ্যাপস ব্যবহার করে যে কেউ যৌন হয়রানির শিকার হওয়ামাত্র তথ্যাদি কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিতে পারবে। অ্যাপটিতে একটি ম্যাপ রয়েছে। ম্যাপটি বলে দেবে ভিক্টিমের অবস্থান কোথায়। সে অনুযায়ী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ফেসবুকে অ্যাপটি প্রকাশ করার পর শুধু ঢাকা শহরের ১১০ জন ব্যবহারকারীর মধ্যে ১০ জন বলেন, এটি তাদের সাহায্য করেছে। তাদের মোবাইলে এই অ্যাপটি থাকার কারণে তারা নিরাপদ বোধ করেছে। ঢাকা শহরে ব্যবহার উপযোগী ম্যাপিং সুবিধাকেই ব্যবহারকারীরা অ্যাপটির ভালো দিক বলে জানিয়েছেন। তবে কেউ কেউ বলছেন, অ্যাপটি নারীদের স্বাধীন চলাচলের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। কারণ অ্যাপটির মাধ্যমে সহজেই ব্যবহারকারী নারীর অবস্থান নিশ্চিত করা যাবে। তবে অ্যাপটি তৈরি করা হয়েছে এই ধারণার সম্পূর্ণ বিপরীতমুখী চিন্তা থেকে। নারীদের নিরাপত্তার স্বার্থে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে সহজেই পদক্ষেপ নিতে পারে সেই দিকেই বেশি নজর দেয়া হয়েছে। অ্যাপটির বর্ণনা শুনে যতো সহজ মনে হচ্ছে, ঠিক ততোটাই কঠিন ছিল এটি তৈরি করা। অ্যাপটি সম্পর্কে ভারতের রাজনৈতিক এবং অর্থনৈতিক বিশ্লেষক প্রিয়া ভিরমানি বলেন, অ্যাপটি সত্যিই অসাধারণ। এটি নারীকে রাস্তাঘাটে হয়রানি প্রতিরোধ করতে সাহায্য করবে। ম্যাপ ব্যবস্থার দিকে বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বলেন, এটি নারীদের যৌন হয়রানির সমস্যা সহজে সমাধানে সহায়তা করবে। তবে অ্যাপটিকে আরও কার্যকর করে তৈরি করার সুযোগ রয়েছে।